খেমচং পাড়া – আলীকদম, বান্দরবান

বান্দরবান জেলার আলীকদম উপজেলার চিম্বুক রেঞ্জের রুংরাং পাহাড়ের পাশে অবস্থিত খেমচং পাড়া (Khemchang Para)। এখানে খুব বেশি ফ্যামেলি বসবাস করে না, ৯-১০ দশ ঘর ফ্যামেলি বসবাস করে। আলীকদমের অন্যান্য আদিবাসী পাড়ার মতো এখানকার লোকেরা অতিথি প্রিয়।

পাহাড়ের চূড়ায় মাটি থেকে কিছুটা উঁচুতে বাঁশ, কাঠ, খড় দিয়ে তৈরি করেছে তাদের বাসস্থান। এখানকার আদিবাসীরা তাদের জীবিকা নির্বাহের জন্য পাহাড়ে জুম চাষ করে। এই পাড়ার লোকেদের প্রধান সমস্যা পানি। পাড়া থেকে প্রায় আধা ঘণ্টা পথ অতিক্রম করে ঝিরি থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়।

যারা চিম্বুক রেঞ্জের ক্রিসতং সামিট করতে চান তাদের  পানবাজার ২১ কিলো থেকে ট্রেকিং করে এই খেমচং পাড়া বা মেনকিউ পাড়া রাত্রিযাপন করতে হয়। আপনি যদি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে খুব সকালে ঘুম থেকে উঠে যাবেন। সবুজ প্রকৃতি, ঠান্ডা বাতাস, মেঘের ওড়াউড়ি, পাখির কিচিরমিচির আপনাকে মুগ্ধ করবে।

খেমচং পাড়া কিভাবে যাবেন

খেমচং পাড়ায় যেতে হলে প্রথমে আপনাকে বান্দরবানের আলীকদম উপজেলায় আসতে হবে। আলীকদম থেকে অটো করে চলে আসবেন পান বাজার, ভাড়া ১০ টাকা। সেখান থেকে প্রায়োজনীয় জিনিসপত্র কিনে এবং গাইড নিয়ে নিবেন।

পান বাজার থেকে মোটরসাইকেল (জনপ্রতি ভাড়া ৩০০ টাকা বা চান্দের গাড়ি (ভাড়া ৩০০০ টাকা) করে ২১ কিলো যেতে হবে। সেখান থেকে আপনার পায়ে হেঁটে ট্রেকিং শুরু হবে। ২১ কিলো থেকে প্রায় ৪ ঘন্টা ট্রেকিং করে খেমচং পাড়া যেতে হবে। যেতে যেতে বুনো পাহাড়, বিশাল বড় কলা বাগান, ধান ক্ষেত, পাহাড়ে মেঘের ওড়াউড়ি দেখতে পাবেন।

ঢাকা থেকে আলীকদমঃ ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহনশ্যামলী পরিবহন সরাসরি আলীকদম রুটে চলাচল করে। ঢাকা টু আলীকদম বাস ভাড়া ১,১০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা। (ঢাকা টু আলীকদম যেতে চাইলে অগ্রিম বাসের টিকেট বুকিং করবেন। ছুটির দিনে এই রুটে টিকেট পাওয়া কষ্টকর)।

এছাড়া ঢাকা থেকে কক্সবাজারের চকোরিয়া যেতে হবে। চকোরিয়া থেকে বাসে আলীকদম যেতে পারবেন।

BM Khalid Hasan Sujon

থাকা-খাওয়ার ব্যবস্থা

খেমচং পাড়ায় রাত্রিযাপন করার ব্যবস্থা আছে। এখানে রাত্রিযাপন করার জন্য জনপ্রতি ২০০ টাকা দিতে হবে। খাবার জন্য আলীকদম উপজেলার পান বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বাজার করে খেমচং পাড়ায় রান্না করে খেতে হবে।

খরচ

  • ঢাকা থেকে আলীকদম বাস ভাড়া ১,১০০ টাকা।
  • আলীকদম থেকে পান বাজার অটো ভাড়া ১০ টাকা।
  • পান বাজার থেকে ২১ কিলো মোটরসাইকেল ভাড়া জনপ্রতি ৩০০ টাকা এবং চান্দের গাড়ি ভাড়া ৩,০০০ টাকা।
  • গাইড খরচ ৪,৫০০ টাকা।
  • খেমচং পাড়ায় রাত্রিযাপন জনপ্রতি ২০০ টাকা।

গাইড

খেমচং পাড়া যেতে অবশ্যই গাইড নিবেন। রাজু (গাইড) 01890-609437, ফারুক (গাইড) 01869-001454, মানিক (গাইড) 01826-614935

ট্রেকিং এ যা যা সাথে নিবেন

  • ভালো মানের ট্রেকিং জুতা।
  • ভালো মানের ট্রেকিং ব্যাগ, রেনকোট ও পলিথিন।
  • শুকনো খাবার, গ্লুকোজ, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ওষুধ।
  • পানির বোতল।
  • গামছা, টুথ ব্রাশ, টুথপেষ্ট ও সাবান, সেম্পু।
  • হেড ল্যাম্প, পাওয়ার ব্যাংক, লাইট।
  • গামছা ও অতিরিক্ত পোশাক।
  • মশার জন্য ওডোমস ক্রিম।
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (কয়েক কপি)।

আরো পড়ুন