ছবির মতো সুন্দর বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার শমশেরনগর গলফ মাঠ (Shamshernagar Golf Field)। বর্তমানে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি ট্যুরিস্ট স্পট। সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার এখানে হাজার হাজার পর্যটকের আগমন ঘটে।
সারাদিনের কর্ম ব্যাস্ততার ক্লান্তি দুর করতে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন নিয়ে এখানে ঘুরতে আসেন। সবুজ গলফ মাঠে দেখে আপনার মনে হবে কেউ যেন সবুজ ঘাসের গালিচা বিছানো রাখছে। মাঠের সবুজ ঘাসের টিলার উপর পর্যটকদের বিশ্রাম করার জন্য ছাউনি সহ বসার স্থান রয়েছে।
সবুজ গলফ মাঠে রয়েছে বিশাল আকারের বট বৃক্ষ, উঁচু-নিচু টিলা, ছোট ছোট লেক, গলফ মাঠের বিভিন্ন নিদের্শনা, একপাশে বিশাল চা বাগান এবং অন্য পাশে রাবার বাগান সব মিলিয়ে মনোমুগ্ধকর পরিবেশ। গলফ মাঠে প্রবেশ পথে দেখতে পাবেন সবুজ চা বাগান। ৩০ জন কর্মচারী প্রতিনিয়ত গলফ মাঠের পরিচর্যা করে।
শমশেরনগর গলফ মাঠে কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও ফকিরাপুল বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন (01713-201732), এনা পরিবহন (01958-135148), শ্যামলী পরিবহন (02-7550071), বিআরটিসি পরিবহন (41051337) সহ অন্যান্য পরিবহনে চড়ে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকা টু শ্রীমঙ্গল নন-এসি বাস ভাড়া ৫৭০ টাকা এবং এসি বাস ভাড়া ১,০০০ টাকা।
কমলাপুর রেলস্টেশন উপবন এক্সপ্রেস প্রতি বুধবার বাদে রাত ১০ টায়, কালনী এক্সপ্রেস প্রতি শুক্রবার বাদে দুপুর ২ টা ৫৫ মিনিটে, পারাবত এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সকাল ৬ টা ৩০ মিনিটে এবং জয়ন্তিকা এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সকাল ১১ টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে ভাড়া ২৪০ থেকে ৮২৮ টাকা। সিলেট থেকে যেকোনো ট্রেনে চড়ে শ্রীমঙ্গল আসতে পারবেন।
শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি, অটোরিকশা বা চাঁন্দের গাড়ি করে সরাসরি শমশেরনগর গলফ মাঠ বা হরিণছড়া গলফ মাঠে যেতে পারবেন। এছাড়া মৌলভীবাজার জেলা শহর থেকে বাস বা সিএনজি করে গলফ মাঠে আসতে পারবেন। শমশেরনগর বাজার থেকে সীমান্তবর্তী শাপলাপুর রোড ধরে গলফ মাঠে আসতে পারবেন।
কোথায় থাকবেন
শ্রীমঙ্গলে থাকার জন্য অনেক ভালো মানের “রিসোর্ট” রয়েছে। এছাড়া চা বাগানের ভিতর বা পাশে সরকারি বেসরকারি অনেক কটেজ ও গেস্ট হাউজ রয়েছে। চাইলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে গ্রান্ড সুলতান গলফ রিসোর্ট (01552-683454) এ রাত্রিযাপন করতে পারবেন।
চাইলে মৌলভীবাজার হোটেল ও রিসোর্টে রাত্রিযাপন করতে পারবেন। হোটেল ওয়েস্টার্ন প্লাজা (01712-150650), রেস্ট ইন হোটেল (01719-332555), তাজ মোট্রো হোটেল (01326-405234), মুক্তা নগর রিসোর্ট (01776-436421)।
এছাড়া শ্রীমঙ্গল শহরে মোটামুটি মানের অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল মেরিনা (01787-333544), হোটেল মহসিন প্লাজা (01711-390039), রেইন ফরেস্ট রিসোর্ট (01938-305706) হোটেল আল রহমান (01611-602108), হোটেল স্কাইপার্ক (01711-966903) উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
শ্রীমঙ্গল শহরে খাবার জন্য ভালো মানের কয়েকটি খাবার হোটেল ও রেস্টুরেন্ট আছে। এর মধ্যে পানসী রেস্টুরেন্ট, পাঁচ ভাই রেস্টুরেন্ট, সাতকরা রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।
আরো পড়ুন
- শ্রীমঙ্গল ভ্রমণের উপযুক্ত সময়
- একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ
- শ্রীমঙ্গল চা বাগান
- মাধবকুণ্ড জলপ্রপাত
- শ্রীমঙ্গল চিড়িয়াখানা





