শান্তি পরিবহন (Shanti Paribahan) ঢাকা-খাগড়াছড়ি রুটে যাত্রীদের কাছে আস্তার নাম। ১৯৯০ সালে প্রথম খাগড়াছড়ি বাস সমিতি গঠনের মাধ্যমে শান্তি পরিবহন যাত্রা শুরু করে। দেশের যেকোনো প্রান্ত থেকে সরকারি খাগড়াছড়ি যাতায়াতের জন্য জনপ্রিয় শান্তি পরিবহন। যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে শান্তি পরিবহন অনলাইন টিকিট বুকিং সিস্টেম চালু করেছে।
যাতে যাত্রীগণ ঘরে বসে যেকোনো সময় অনলাইনে শান্তি পরিবহন টিকিট বুকিং করতে পারে। শান্তি পরিবহনের এসি / নন-এসি সব ধরনের বাস আছে। আপনারা নিশ্চিতে যাত্রা করতে পারেন।
শান্তি পরিবহন অনলাইন টিকিট বুকিং করার নিয়ম
অনলাইনে শান্তি পরিবহন টিকিট বুকিং করতে স্মার্টফোন বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে https://shantiparibahanbd.com ওয়েবসাইট ভিজিট করুন অথবা এই লিংকে ক্লিক করুন। এরপর,

- Leaving From: যাত্রা শুরুর স্থান সিলেক্ট করুন।
- Going To: কোথায় যেতে চাচ্ছেন সিলেক্ট করুন।
- Departing On: যাত্রার তারিখ সিলেক্ট করুন।
- Search অপশনে ক্লিক করুন।

আপনার গন্তব্যের অনেক গুলো বাস সিডিউল দেখতে পাবেন। সেখান থেকে আপনার সময় অনুযায়ী বাস সিলেক্ট করুন।

অনলাইন টিকিট কাটার জন্য ফাঁকা সিট সিলেক্ট করুন। এরপর যাত্রীর তথ্য নাম, মোবাইল নাম্বার, ইমেইল, জেন্ডার, বয়স, ঠিকানা, পাসপোর্ট নাম্বার (যদি থাকে), জাতীয়তা, যাত্রার স্থান, গন্তব্যের স্থান ও পেমেন্ট মেথড সিলেক্ট করুন।
এরপর Confirm অপশনে ক্লিক করে মোবাইল ব্যাংকি বা ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পূর্ণ হলে অনলাইন টিকিট ডাউনলোড করুন।
আপনি অনলাইন টিকিট কপি ব্যবহার করে শান্তি পরিবহনে যাত্রা করতে পারবেন। এছাড়া ডাউনলোড করা টিকিট যেকোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারেন।
শান্তি পরিবহন অনলাইন টিকেট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য support@bdtickets.com ঠিকানায় মেইল করুন। অথবা কল করুন 16460 নাম্বারে।





