স্বপ্নপুরী দিনাজপুর

স্বপ্নপুরী দিনাজপুর (Shopnopuri Dinajpur) জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত একটি চিত্তবিনোদন পার্ক। ১৯৮৯ সালে কুশদহ ইউনিয়নের চেয়ারম্যান মো: দেলওয়ার হোসেন তার নিজস্ব অর্থের বিনিময়ে স্বপ্নপুরী পিকনিক স্পট নির্মাণের কাজ শুরু করেন। প্রায় ১৫০ একর জায়গায় উপর নান্দনিক সৌন্দর্যে গড়ে তুলেছে স্বপ্নিল বিনোদন জগত স্বপ্নপুরী।

এই বিনোদন কেন্দ্রে বছরের সব সময় পর্যটকদের আনাগোনা চোখে পড়ার মতো। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের কাছে স্বপ্নপুরী পিকনিক স্পট বিশেষ গুরুত্ব পেয়েছে। এছাড়া এখানে বিভিন্ন চলচিত্র নির্মাণের জন্য পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।

এখানে রয়েছে বিভিন্ন ধরনের রাইডস, হ্রদ, চিড়িয়াখানা, ফুলের বাগান, বিভিন্ন প্রজাতির মাছ, শিশু পার্ক, কৃত্রিম ঝর্ণা, কৃত্রিম পশু-পাখি, কৃত্রিম লেক, পাহাড়, উদ্যান, মহা মায়া ইন্দ্রজাল জাদুঘর গ্যালারী, কুঞ্জ, বিভিন্ন প্রাণীর ভাস্কর্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাস্কর্য, ইটখলা, ঘোড়ার রথ, হংসরাজ সাম্পান, শালবাগান, বৈচিত্র্যময় গাছগাছালি, কৃত্রিম চিড়িয়াখানা ও মস্য জগত এবং মাটিতে নির্মিত বাংলাদেশের মানচিত্র।

স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে পিকনিক সহ যেকোনো অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা রয়েছে। রাত্রিযাপন করার জন্য সন্ধ্যাতারা, নীলপরী, নিশিপদ্ম,  রজনীগন্ধা, মেঠোঘর ও ভিআইপি কুঞ্জ নামে ৫ টি কটেজ রয়েছে। খাবার জন্য রয়েছে রেস্টুরেন্ট। এছাড়া রান্নার অংশ হিসেবে রয়েছে ভাড়া চুলা, হাঁড়ি-পাতিল সহ ডেকোরেশনের প্রয়োজনীয় সকল জিনিসপত্র।

প্রাকৃতিক পরিবেশের মোহনীয় সৌন্দর্য্য উপভোগ করার জন্য প্রত্যেক দিন প্রচুর পর্যটকেরা এখানে ঘুরতে আসে। এখানে কতৃপক্ষের নিজস্ব সিকিউরিটি থাকায় নিরাপত্তার কথা চিন্তা করতে হবে না।

স্বপ্নপুরী প্রবেশ মূল্য

স্বপ্নপুরী পিকনিক স্পটের প্রবেশ মূল্য ১০০ টাকা। এছাড়া ভিতরে রাইডস চড়ার জন্য আলাদা টিকেট কাটতে হবে। গাড়ি পাকিং ২০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত।

স্বপ্নপুরী যোগাযোগের ঠিকানা

  • অফিস: হোটেল সাফিনা ১৫২, ওসমান গণি রোড (আলু বাজার), ঢাকা।
  • হোটেল কণিকা, স্টেশন রোড়, দিনাজপুর। 
  • স্বপ্নপুরী দিনাজপুরযোগাযোগ নাম্বার 9554630, 9562130, 0531-63711

স্বপ্নপুরী বিনোদন কেন্দ্রে থাকার ব্যবস্থা

স্বপ্নপুরী ঘুরতে এসে ইচ্ছে করলে রাত্রিযাপন করতে পারবেন। এখানে পর্যটকদের থাকার জন্য সন্ধ্যাতারা, নীলপরী, নিশিপদ্ম,  রজনীগন্ধা, মেঠোঘর ও ভিআইপি কুঞ্জ নামে ৫ টি কটেজ রয়েছে। এছাড়া রেস্ট করার জন্য অল্প মূল্যে বাংলাে ভাড়া নিতে পারবেন। সাথে কম খরচে খাবার ব্যবস্থা রয়েছে।

স্বপ্নপুরী দিনাজপুর কিভাবে যাবেন

ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে খুব সহজে দিনাজপুর যেতে পারবেন। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন, এস এ পরিবহন (9332052), এস আর ট্রাভেলস (02-8013793), হানিফ পরিবহন (8013714), কেয়া পরিবহন (9000812), বাবলু এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন (900331) ইত্যাদি বাসে চড়ে দিনাজপুর যেতে পারবেন। এছাড়া ঢাকার উত্তরা থেকে কিছু পরিবহন দিনাজপুর ছেড়ে যায়। নন-এসি ও এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৮০০ থেকে ১,৫০০ টাকা।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেন প্রতি বুধবার বাদে সকাল ৯ টা ৫০ মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া এসি বার্থ ৮৯৭ টাকা, এসি চেয়ার ৬১৮ টাকা, প্রথম শ্রেণি বার্থ ৫৩৫ টাকা, প্রথম শ্রেণি চেয়ার ৩৫০ টাকা, শোভন চেয়ার ২৫০ টাকা, শোভন সিট ১৮৫ টাকা।

দিনাজপুর থেকে বাস, সিএনজি বা অটোরিকশা করে স্বপ্নপুরী পিকনিক স্পট যেতে পারবেন। এছাড়া ঢাকা থেকে বাসে এসে নবাবগঞ্জ বা ফুলবাড়ি নেমে স্বপ্নপুরী যেতে পারবেন।

পড়ুন – দিনাজপুর থেকে স্বপ্নপুরী কত কিলোমিটার

দিনাজপুর কোথায় থাকবেন

দিনাজপুর থাকার জন্য অনেক হোটেল ও রিসোর্ট পাবেন। চাইলে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন মোটেল (0531-64718) অগ্রিম রুম বুকিং করে থাকতে পারবেন। পর্যটন মোটেলে ১,৫০০ থেকে ২,২০০ টাকার মধ্যে ভালো মানের রুম পাবেন।

এছাড়া দিনাজপুর শহরে থাকার জন্য অনেক আবাসিক হোটেল রয়েছে। এসব হোটেল গুলোর মধ্যে ডায়মন্ড (0531-64629), হোটেল আল রশিদ (0531-64251), নিউ হোটেল (0531-68122), হোটেল নবীন (0531-64178), হোটেল রেহানা (0531-64414) উল্লেখযোগ্য। এসব আবাসিক হোটেলে কম খরচে থাকতে পারবেন।

দিনাজপুর কোথায় খাবেন

স্বপ্নপুরী পিকনিক স্পটের ভিতর খাবার জন্য রেস্টুরেন্ট রয়েছে। সেখান থেকে পছন্দ খাবার অর্ডার করে খেতে পারবেন।

দিনাজপুর শহরে খাবার জন্য ভালো মানের অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে দিলশাদ রেস্তোরাঁ, রুস্তম হোটেল, ফাইভ স্টার হোটেল উল্লেখযোগ্য।

এছাড়া পুলাহাট বিসিক এলাকায় অবস্থিত আবুল হোটেলে সাদা ভাত, গরু বা মুরগির মাংস, ডাল, মাছ, ডিম, সবজি, ভর্তা, সালাদ ইত্যাদি খেতে পারেন।

দিনাজপুরের দর্শনীয় স্থান সমূহ

দিনাজপুর স্বপ্নপুরী পার্ক ছাড়াও আশেপাশে অনেক দর্শনীয় স্থান রয়েছে। হাতে ২-৩ দিন সময় নিয়ে দিনাজপুরের সব দর্শনীয় স্থান ঘুরে দেখে আসবেন। এসব দর্শনীয় স্থান সমূহের মধ্যে রামসাগর দীঘি, কান্তজির মন্দির, নয়াবাদ মসজিদ, সুরা মসজিদ, দীপশিখা স্কুল উল্লেখ্যযোগ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *