রাজধানী ঢাকা থেকে মাত্র ৪৩ কিলোমিটার দূরে মেঘনা নদীর তীরে মুন্সিগঞ্জের গজারিয়া হোসেনদী ইসমনির চর অবস্থিত সুবর্ণ ভূমি রিসোর্ট (Subarna Bhumi Resort). মনোরম প্রকৃতিক পরিবেশে মেঘনা নদীর গড়ে তোলা হয়েছে সুন্দর আধুনিক রিসোর্টটি।
শহরের কোলাহল থেকে দূরে মেঘনা নদীর তীরে এই রিসোর্টে প্রকৃতির সজীব বাতাস, সূর্যোদয় ও সূর্যস্ত, পাখির কিচিরমিচির এবং নদীতে ভেসে বেড়ানো নৌকা দেখে মূহুর্তে আপনার মন জুড়িয়ে যাবে। রিসোর্টে যাওয়ার একটু আগে দেখতে পাবেন শিপইয়ার্ড।
সুবর্ণ ভূমি রিসোর্টে রয়েছে সবুজ খেলার মাঠ, ইনডোর গেম, সুইমিংপুল, বাচ্চাদের জন্য ছোট সুইমিংপুল, কিডস জোন, স্পা সেন্টার, মিনি বার, জীম সেন্টার, শুটিং স্পট, মেঘনা নদীতে ভাসমান রেস্টুরেন্ট, আধুনিক কটেজ, রেস্টুরেন্ট, পিকনিক স্পট, কনফারেন্স হল সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা।
রিসোর্টের আকর্ষণ আরো বৃদ্ধি করেছে মেঘনা নদীতে ভাসমান দৃষ্টিনন্দন রেস্তোরাঁ। যেখানে বসে নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে চা/কফি, জুস ও খাওয়া-দাওয়া করতে পারবেন। ভৌগোলিক অবস্থানের কারণে এখান থেকে “কুয়াকাটা সমুদ্র সৈকত” এর মতো সূর্যোদয় ও সূর্যস্ত দেখতে পাবেন।
সুবর্ণ ভূমি রিসোর্টে “গোধূলি বেলা”, “মেঘ বালিকা”, “সাজবাতির রূপকথা”, “দিগন্ত চোয়া” ও “রোদেলা” নামে মোট ৫ টি কটেজ রয়েছে। প্রতিটি কজেট দ্বিতলা, যেখানে মোট ২৪ জন থাকতে পারবেন। এছাড়া “অরুদ্ধতী” ও “ধ্রুব তারা” নামে দ্বিতলা বিশিষ্ট রেস্টুরেন্ট রয়েছে। যেখানে সর্বোচ্চ ২০০ জন পর্যন্ত একসাথে বসে খাবার খেতে পারবেন।
রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি ডে লং ট্যুর প্যাকেজ আছে। রাজধানী ঢাকার কাছাকাছি অবস্থিত এই রিসোর্টে প্রত্যেক দিন অতিথিদের আগমন ঘটে।
সুবর্ণ ভূমি রিসোর্ট কটেজ ভাড়া / খরচ
| Room Type | Bilash (Top floor) Price | Shovon (Ground floor) Price |
| Godhuli Bela | 15,500 Tk | 14,500 Tk |
| Megh Balika | 15,500 Tk | 14,500 Tk |
| Digonte Choa | 15,500 Tk | 14,500 Tk |
| Rodela Saradin | 15,500 Tk | 14,500 Tk |
ডে লং ট্যুর প্যাকেজ
সারাদিনের জন্য জনপ্রতি প্যাকেজ ১,৮৯৯ টাকা রুম বাদে। প্যাকেজের সাথে ওয়েলকাম ড্রিকস, দুপুরের খাবার, সুইমিংপুল, কিডস জোন, সম্পূর্ণ এরিয়ার ওয়াই-ফাই অ্যাক্সেস, ইনডোর ও আউটডোর গেম সুবিধা পাবেন।
ডে লং প্যাকেজে রিসোর্টে চেক-ইন করার সময় সকাল ১০ টা এবং চেক-আউট করার সময় সন্ধ্যা ৬ টা। দেরিতে চেক-আউট করলে চার্জ প্রযোজ্য।
যোগাযোগ
- ঠিকানা: ইসমনির চর, হোসেনদী, গজরিয়া, মুন্সিগঞ্জ
- মোবাইল নাম্বার: 01841-921065, 01841-921066
- ইমেইল: reservation@subarnabhumi.com
- ফেসবুক পেজ
- ওয়েবসাইট
খাওয়া-দাওয়ার ব্যবস্থা
সুবর্ণ ভূমি রিসোর্টে খাবার জন্য অরুদ্ধতী” ও “ধ্রুব তারা” নামে দুইটি রেস্টুরেন্ট রয়েছে। যেখানে বাংলা, মুঘলাই, চাইনিজ, থাই এবং কন্টিনেন্টাল থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন। এছাড়া রাতে বারবিকিউ পাবেন। রেস্টুরেন্টেে একসাথে ২০০ জন পর্যন্ত খাবার খেতে পারবেন।
খাবার ম্যেনু
- সকালের নাস্তা: পরাটা, মিশ্র সবজি, ডাল সহ মুরগি, ডিম, হালুয়া, চা/কফি, পানি।
- চাইনিজ মেনু: ভাজা ভাত, মুরগির ভাজা, চিকেন চিলি, চাইনিজ সবজি, মিষ্টি এবং পানি।
- বিশেষ চাইনিজ মেনু: ভাজা ভাত, মুরগির ভাজা, চিকেন চিলি, সিজলিং গরুর মাংস/ মিষ্টি ও টক চিংড়ি, চাইনিজ সবজি, মিষ্টি এবং পানি।
- বাংলা মেনু: সাধারণ ভাত, মাছের কোফতা/ মাছের ভুনা, মুরগির তরকারি, মিশ্র সবজি/ ভর্তা, ডাল, সালাদ, মিষ্টি এবং পানি।
- বিশেষ বাংলা মেনু: সাধারণ ভাত, ভর্তা/ সবজি, মুরগির তরকারি, গরুর মাংসের রেজালা, ডাল, মুরা ঘন্ট, সালাদ, মিষ্টি এবং পানি।
- মুঘলাই মেনু: পোলাও, মুরগির রোস্ট, মাছের কোফতা, মিশ্র সবজি, সালাদ, মিষ্টি এবং পানি।
- স্পেশাল মোঘলাই মেনু: পোলাও, মুরগির রোস্ট, রুই দোপেয়াজা/মাছের কোফতা, গরুর মাংসের রেজালা, মিশ্র সবজি, সালাদ, মিষ্টি এবং পানি।
- বারবিকিউ ডিনার: মুরগির বারবিকিউ, প্লেইন নান, ডাল, রায়তা সালাদ, কোমল পানীয়।
কিভাবে যাবেন
ঢাকার গুলিস্তান থেকে গজরিয়াগামী গজরিয়া পরিবহন, বিআরটিসি বা দাউদকান্দি বাসে চড়ে জামাতি বাসস্ট্যান্ডে নেমে যাবেন। বাসে জনপ্রতি ভাড়া লাগবে ৮০ টাকা। ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হয়ে সিএনজি বা অটোরিকশা পাবেন। এখান থেকে সিএনজি বা অটোরিকশা ভাড়া করে সরাসরি রিসোর্টে যেতে পারবেন।
আরো পড়ুন
- মুন্সিগঞ্জ ওয়াটার পার্ক
- মুন্সিগঞ্জ আবাসিক হোটেল
- মাওয়া রিসোর্ট
- পদ্মা রিসোর্ট
- এম জে হলিডে রিসোর্ট
- ডালি আম্বার রিসোর্ট





