মোহনপুর রাবার ড্যাম, দিনাজপুর

দিনাজপুর জেলা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার পূর্বে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের শংস্করপুর ইউনিয়নের মোহনপুর আত্রাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম। যা মোহনপুর রাবার ড্যাম হিসেবে পরিচিত। 

১৩৫ মিটার দীর্ঘ রাবার ড্যামের ফলে দিনাজপুর সদর ও চিরিরবন্দর উপজেলার কৃষকদের হাজার হাজার হেক্টর কৃষি জমি সেচ সুবিধার আওতায় এসেছে। এছাড়া এর মাধ্যমে আত্রাই ও কাকড়া নদীর ৪৪ কিলোমিটার দীর্ঘ পানিতে মাছ চাষের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিদিন এখানে বিভিন্ন ধরনের জাল নিয়ে মাছ ধরতে আসেন জেলেরা।

রাবার ড্রামের চারপাশে অসংখ্য গাছপালা ছিল কিন্তু বর্তমানে সেগুলো কেটে ফেলা হয়েছে। প্রতিদিন বিভিন্ন বয়সের মানুষ পানির কলকল ধ্বনি ও চারপাশের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে এখানে ভিজ জমায়।

আপনি যদি দিনাজপুর থেকে রবাব ড্যামে প্রবেশ করেন তাহলে রাবার ড্যামের সামনের দুপাশে দুইটি তোরণ দেখতে পাবেন।

BM Khalid Hasan Sujon

মোহনপুর রাবার ড্যাম কিভাবে যাবেন

রাজধানী ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে খুব সহজে দিনাজপুর যেতে পারবেন। ঢাকার গাবতলী ও কল্যাণপুর থেকে দিনাজপুরগামী নাবিল পরিবহন, এস এ পরিবহন, এস আর ট্রাভেলস, হানিফ পরিবহন, কেয়া পরিবহন, বাবলু এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ইত্যাদি বাসে চড়ে দিনাজপুর যেতে পারবেন।

নন-এসি ও এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ৮০০ থেকে ১,৫০০ টাকা। সারাদিন প্রতি ঘন্টায় ঘন্টায় ঢাকা থেকে দিনাজপুর বাস ছেড়ে যায়। এছাড়া ঢাকার উত্তরা থেকে কিছু পরিবহন দিনাজপুর যায়।

ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেন একতা এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে এবং দ্রুতযান এক্সপ্রেস ট্রেন প্রতি বুধবার বাদে সকাল ৯ টা ৫০ মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ভাড়া এসি বার্থ ৮৯৭ টাকা, এসি চেয়ার ৬১৮ টাকা, প্রথম শ্রেণি বার্থ ৫৩৫ টাকা, প্রথম শ্রেণি চেয়ার ৩৫০ টাকা, শোভন চেয়ার ২৫০ টাকা, শোভন সিট ১৮৫ টাকা।

BM Khalid Hasan Sujon

দিনাজপুর জেলা শহর বা রেলস্টেশন থেকে সিএনজি বা অটোরিকশা করে খুব সহজে মোহনপুর রাবার ড্যাম যেতে পারবেন।

কোথায় থাকবেন

দিনাজপুর শহরে থাকার জন্য ভালো মানের অনেক হোটেল-মোটেল রয়েছে। দিনাজপুর অবস্থিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের মোটেলে অগ্রিম বুকিং (0531-64718, 9899288-91) দিয়ে থাকতে পারেন। পর্যটন মোটেলে প্রতি রাতের ভাড়া ১,৫০০ থেকে ২,২০০ টাকা।

এছাড়া দিনাজপুর শহর অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল আল রশিদ (0531-64251), হোটেল ডায়মন্ড (0531-64629), নিউ হোটেল (0531-68122), হোটেল রেহানা (0531-64414), হোটেল নবীন (0531-64178) উল্লেখযোগ্য। দিনাজপুর আবাসিক হোটেল ভাড়া জানুন।

আপনি চাইলে রামসাগর বন বিভাগের বাংলোতে অনুমতি নিয়ে থাকতে পারেন। এখানে এসি, নন-এসি সব ধরনের রুম রয়েছে। নন-এসি রুমের ভাড়া ৫০০ টাকা এবং এসি রুমের ভাড়া ১,০০০ টাকা।

BM Khalid Hasan Sujon

কোথায় খাবেন

দিনাজপুর শহরে খাবার জন্য ভালো মানের অনেক হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এর মধ্যে রুস্তম হোটেল, দিলশাদ রেস্তোরাঁ, ফাইভ স্টার হোটেল উল্লেখযোগ্য। এছাড়া পুলাহাট বিসিক এলাকায় অবস্থিত আবুল হোটেলে সাদা ভাত, গরু বা মুরগির মাংস, ডাল, মাছ, ডিম, সবজি, ভর্তা, সালাদ ইত্যাদি খেতে পারেন।

আশেপাশের দর্শনীয় স্থান

দিনাজপুরে আশেপাশে দর্শনীয় স্থানগুলোর মধ্যে কান্তজির মন্দির, সুরা মসজিদ, সিংড়া জাতীয় উদ্যান, রামসাগর দীঘি, দীপশিখা স্কুল, স্বপ্নপুরী, নয়াবাদ মসজিদ উল্লেখযোগ্য।