মুন্সিগঞ্জের সেরা রিসোর্ট সমূহ

মুন্সিগঞ্জ বাংলাদেশ মধ্যঞ্চলে ঢাকা বিভাগের একটি জেলা ও প্রশাসনিক অঞ্চল। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর। রাজধানী ঢাকার কাছাকাছি ও পদ্মা নদীর তীরে অবস্থিত মুন্সিগঞ্জ জেলায় সময় কাটানোর জন্য অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে। আজকের ভ্রমণ টিপসে জানানো মুন্সিগঞ্জের সেরা রিসোর্ট (Best resort in munshiganj) সমূহ বিস্তারিত তথ্য।

মুন্সিগঞ্জ জেলায় অনেক রিসোর্ট রয়েছে। এর মধ্যে সেরা রিসোর্ট গুলো নির্বাচন করা হয়েছে রিসোর্টের গুনগত মান, সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং অতিথি রিভিউ থেকে। এসব রিসোর্টে পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব নিয়ে সময় নিশ্চিতে সময় কাটাতে পারবেন।

মুন্সিগঞ্জের সেরা রিসোর্ট সমূহ (Best resort in munshiganj)

নিচে উল্লেখ করা মুন্সিগঞ্জের সেরা রিসোর্ট সমূহের নাম, ঠিকানা, রুম ভাড়া, প্যাকেজ, সুযোগ-সুবিধা সহ বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া বিভিন্ন সময় তাদের বিশেষ ডিসকাউন্ট অফার থাকে, তাই তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত জেনে বুকিং করুন।

BM Khalid Hasan Sujon

#১ মাওয়া রিসোর্ট

রাজধানী ঢাকা থেকে ৩৮ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামে পদ্মা নদীর তীরে অবস্থিত মাওয়া রিসোর্ট। প্রকৃতির মাঝে নির্জন পরিবেশে গড়ে তোলা হয়েছে বিশাল আধুনিক এই রিসোর্ট।

মাওয়া রিসোর্টে রয়েছে বিশাল একটি দীঘি, যার চারপাশে নারিকেল ও সুপারি গাছে ঘেরা। এছাড়া প্যাডেল বোট, সুইমিংপুল, কিডস জোন, খোলার মাঠ, কনফারেন্স হল, পিকনিক স্পট, খাবার জন্য একটি ক্যাফেটেরিয়া ও রাত্রিযাপন করার জন্য দীঘির পাড়ে সারিবদ্ধ ১৮ টি দৃষ্টিনন্দন কটেজ।

মাওয়া রিসোর্ট প্রবেশ টিকেট মূল্য

মাওয়া রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য ১০০ টাকা। রিসোর্টের মধ্যে বিভিন্ন রাইড, পিকনিক স্পট ও সুইমিংপুল ব্যবহার করার জন্য আলাদা আলাদা টিকেট কাটতে হবে।

মাওয়া রিসোর্ট রুম ভাড়া / খরচ

Room TypeDay RateOvernight Rate
Economy Room (Non AC)3,500 Tk4,500 Tk
Executive Room (Non AC)4,000 Tk5,000 Tk
Deluxe Room (AC)5,000 Tk7,000 Tk
Single Cottage (AC)5,500 Tk7,500 Tk
Super Deluxe Cottage6,500 Tk8,500 Tk
Premium Villa Cottage7,000 Tk9,000 Tk
Suite Cottage (AC)12,000 Tk16,000 Tk

যোগাযোগ

#২ পদ্মা লাক্সারি রিসোর্ট

রাজধানী ঢাকা থেকে ৫০ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর তীরে প্রকৃতি আর পদ্মা নদীর সান্নিধ্যে অবস্থিত পদ্মা লাক্সারি রিসোর্ট। এই রিসোর্টে রয়েছে রাত্রিযাপন করার জন্য ১৬ টি ডুপ্লেক্স কটেজ, যার মধ্যে ১২ টি রিসোর্টের নামকরণ করা হয়েছে বাংলা মাসের নামে এবং বাকি ৪ টি রিসোর্টের নামকরণ করা হয়েছে বাংলা ঋতুর নামে।

BM Khalid Hasan Sujon

ইট, কাঠ, বাঁশ ও সুন্দরী পাতা দিয়ে দৃষ্টিনন্দন এই ডুপ্লেক্স কটেজ গুলো তৈরি করা হয়েছে। ডুপ্লেক্স কটেজের নিচতলায় সিঙ্গেল বেড, সোফা ও টেবিল আছে। শীতকালে কটেজের চারপাশে নানা ধরনের ফুলের সমারহ দেখতে পাবেন।

রিসোর্ট থেকে পদ্মা নদীতে ভেসে বেড়ানোর পাল তোলে নৌকা ও নীল আকাশের সৌন্দর্য উপভোগ করার জন্য বিচ চেয়ার রয়েছে। এছাড়া রিসোর্টের নিজস্ব ঘোড়া, স্পিডবোট, কিডস জোন, ঘুড়ি উড়ানো, ব্যাডমিন্টন, ফুটবল, বিচ ভলিউম খেলার মাঠ ও রিভারক্রজের জন্য নৌকা রয়েছে।

পদ্মা লাক্সারি রিসোর্টের রুম ভাড়া / খরচ

Package TypePrice
Villa Rental22,000 Tk
Couple Full Board Package11,500 Tk
Couple Day Long Package10,000 Tk
Day Long Package2,500 Tk

যোগাযোগ

#৩ ডালি আম্বার নিবাস রিসোর্ট 

প্রায় ৩৩ একর জায়গা জুড়ে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার অধিনস্ত ইছাপুর বাহেরকুচি গড়ে তোলা হয়েছে ডালি আম্বার রিসোর্ট। সবুজে মোড়ানো দৃষ্টিনন্দন এই রিসোর্টের সৌন্দর্য ও রাতের আলোকসজ্জা যেকারো মুগ্ধ করবে।

গ্রামীন পরিবেশে প্রকৃতির মাধ্যমে গড়ে উঠা এই রিসোর্টে আধুনিকতার সবকিছুই পাবেন। এখানে রয়েছে বড় সুইমিংপুল, আধুনিক কটেজ, জীম সেন্টার, স্পা সেন্টার, ইনডোর গেমস, কনফারেন্স হল, কনভেনশন সেন্টার, মিটিং রুম, ডিপার্টমেন্ট স্টোর, ফ্যাশন হাউস সহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা।

BM Khalid Hasan Sujon

ডালি আম্বার নিবাস রিসোর্টে বিশাল একটি লেক রয়েছে। লেকের জলে বোট রাইডিং করতে পারবেন। এছাড়া বাচ্চাদের জন্য কিডস জোন ভারচুয়াল রিয়েলিটি গেমস জোন ও বড়দের জন্য খেলার মাঠ রয়েছে।

প্রবেশ টিকেট মূল্য

ডালি আম্বার নিবাস রিসোর্টের প্রবেশ টিকেট মূল্য ২৫০ টাকা। টিকেট কেটে রিসোর্টে সৌন্দর্য সারাদিন উপভোগ করতে পারবেন। তবে, সুইমিংপুল, জীম সেন্টার সহ অন্যান্য রাইড চড়ার জন্য আলাদা চার্জ প্রযোজ্য।

ডালি আম্বার নিবাস রিসোর্ট রুম ভাড়া / খরচ

Room TypeRoom Price
DAN Apartment45,000++
Family Cottage Room23,000++
Water Lily Suite Room20,000++
Water Lily Premium Room15,000++
Water Lily Deluxe Room12,000++
Executive Room (Double/Twin)15,000++
Super Deluxe Room (Double/Twin)13,000++
Deluxe Room (Double/Twin)12,000++
Cottage Room9,000++
Sunflower Deluxe12,000++
Lotus Suite12,000++
Lotus Premium12,000++

ডালি আম্বার রিসোর্টে ডে ট্যুরে ঘোরাঘুরি, সুইমিংপুল, খাওয়া-দাওয়া ও বিভিন্ন রাইড চড়ার জন্য ডে লং ট্যুর প্যাকেজ রয়েছে।

যোগাযোগ

#৪ এম জে হলিডে রিসোর্ট

মুন্সিগঞ্জের গ্রামীন প্রকৃতিক পরিবেশে ইছামতী নদীর তীরে গড়ে তোলা হয়েছে এম জে হলিডে রিসোর্ট।রিসোর্টে রয়েছে লালা পদ্মা পুকুর, কর্পোরেট পিকনিক স্পট, কর্পোরেট মিটিং প্রেস কনফারেন্স, জন্মদিনের পার্টি, বিবাহের অভ্যর্থনা সহ অন্যান্য অনুষ্ঠান আয়োজন করার সুব্যবস্থা।

এছাড়া রয়েছে সুইমিংপুল, ভুতের বাড়ি, কিডস জোন ও বড় লেক। লেক থেকে বড়শি দিয়ে মাছ ধরতে পারবেন। আপনার নিজ হাতে ধরা মাছ ২০০ টাকা কেজি ধরে বাসায় আনতে পারবেন।

এম জে হলিডে রিসোর্টে রাত্রিযাপন করার পাশাপাশি ডে ট্যুর প্যাকেজ রয়েছে। রাজধানী ঢাকার কাছাকাছি হওয়ায় রিসোর্টের নিজস্ব গাড়ির মাধ্যমে ঢাকা-রিসোর্ট-ঢাকা যাতায়াতের সুব্যবস্থা রয়েছে।

প্রবেশ টিকেট মূল্য

এম জে হলিডে রিসোর্টে প্রবেশ টিকেট মূল্য ১,৫০০ টাকা। রিসোর্টে সারাদিন ঘোরাঘুরি করার পাশাপাশি খাওয়া-দাওয়া, সুইমিংপুল ইত্যাদি ব্যবহার করতে পারবেন।

এম জে হলিডে রিসোর্ট রুম ভাড়া / খরচ

Room TypeRoom Price
Room (non A/C, attch Toilet)3,000 Tk (15% Vat)
Standard Room3,925 Tk (15% Vat)
Deluxe Room4,800 Tk (15% Vat)
Extra Bed500 Tk (15% Vat)

যোগাযোগ

#৫ সুবর্ণ ভূমি রিসোর্ট

ঢাকা থেকে মাত্র ৪৩ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত সুবর্ণ ভূমি রিসোর্ট। মেঘনা নদীর তীরে শহরের কোলাহল মুক্ত প্রকৃতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে এই আধুনিক রিসোর্ট।

রিসোর্ট থেকে মেঘনা নদীতে রক্তিম সূর্যোদয়, সকালে পাখির কিচিরমিচির ও মেঘনা নদীতে ভেসে বেড়ানোর পাল তোলে নৌকা দেখতে পাবেন। সুবর্ণ ভূমি রিসোর্টে রয়েছে আধুনিক কটেজ, ডাইনিং/রেস্টুরেন্ট, মিটিং ও ইভেন্ট আয়োজন করার সুব্যবস্থা।

সুবর্ণ ভূমি রিসোর্টের রুম ভাড়া / খরচ

Room TypeTop Floor PriceGround Floor Price
Godhuli Dela15,500 Tk14,500 Tk
Megh Balika15,500 Tk14,500 Tk
Digonte Choa15,500 Tk14,500 Tk
Rodela Saradin15,500 Tk14,500 Tk

যোগাযোগ

আরো পড়ুন