চা জাদুঘর, শ্রীমঙ্গল

প্রায় ১৫০ বছরের পুরাতন চা শিল্পের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্য বাংলাদেশ চা বোর্ড কর্তৃক শ্রীমঙ্গলে চা জাদুঘর (Tea Museum) স্থাপিত করে। শ্রীমঙ্গল টি রিসোর্টের ৪ টি কক্ষ নিয়ে চা জাদুঘরটি করা হয়। ব্রিটিশ আমলে চা বাগানে ব্যবহৃত জিনিসপত্র সংরক্ষণ করে নতুন প্রজন্নের সাথে পরিচয় করে দেওয়ার জন্য এই জাদুঘর স্থাপিত করা হয়। ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চা বোর্ড কর্তৃক এটি উদ্বোধন করে।

চা রিসোর্টের মধ্যে পুরনো একটি বৃটিশ বাংলোকে আধুনিক রিসোর্টের রূপান্তরিত করা হয়েছে। চা জাদুঘরের সাথে মনোমুগ্ধকর চা রিসোর্টের অবস্থান। জাদুঘরে ব্রিটিশ আমলে চা বাগানে ব্যবহৃত প্রায় শতাধিক সামগ্রী ছাড়াও তৎকালীন চা বোর্ডের চেয়ারম্যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যবহৃত একটি ঐতিহাসিক চেয়ার সংরক্ষণ করা আছে।

চা জাদুঘরে কি কি নিদর্শন রয়েছে

চা বাগানে শ্রমিকদের ব্যবহৃত বিশেষ কয়েন, ঘড়ি, কম্পাস, চা গাছের মোড়া ও টেবিল, খাট, পাথর হয়ে যাওয়া আওয়াল গাছের খন্ড, প্লান্টিং হো, কাটা কুদাল, পাথরের প্লেট, প্রনিং নাইফ, প্রোনিং দা, ইলেকট্রনিক ফ্যান, ফসিল, লোহার পাপস, ঘটি, ব্রিটিশ আমলের পাখা, সার্ভে চেইন, ফর্ক, দিকনির্ণয় যন্ত্র, রেডিও, ডয়ারের অংশ, সিরামিক ঝাড়, বাট্রার ডিল, রাজনগর চা বাগানের নিজস্ব কয়েন, ব্রিটিশ আমলে আনা ওয়াটার ফিলটার, তীর-ধনুক, রিং কোদাল সহ আরো বিভিন্ন ধরনের সামগ্রী শ্রীমঙ্গল চা বাগানে সংরক্ষণ করা হয়েছে।

BM Khalid Hasan Sujon

সময়সূচী ও প্রবেশ টিকেট মূল্য

শ্রীমঙ্গল চা জাদুঘর প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকে। জনপ্রতি টিকেট মূল্য ২০ টাকা।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকা থেকে বাস বা ট্রেনে চড়ে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকার সায়েদাবাদ, মহাখালী ও ফকিরাপুল বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন (01713-201732), এনা পরিবহন (01958-135148), শ্যামলী পরিবহন (02-7550071), বিআরটিসি পরিবহন (41051337) সহ অন্যান্য পরিবহনে চড়ে সরাসরি শ্রীমঙ্গল যেতে পারবেন। ঢাকা টু শ্রীমঙ্গল নন-এসি বাস ভাড়া ৫৭০ টাকা এবং এসি বাস ভাড়া ১,০০০ টাকা।

কমলাপুর রেলস্টেশন উপবন এক্সপ্রেস প্রতি বুধবার বাদে রাত ১০ টায়, কালনী এক্সপ্রেস প্রতি শুক্রবার বাদে দুপুর ২ টা ৫৫ মিনিটে, পারাবত এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সকাল ৬ টা ৩০ মিনিটে এবং জয়ন্তিকা এক্সপ্রেস প্রতি মঙ্গলবার বাদে সকাল ১১ টা ১৫ মিনিটে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনের সিট ভেদে ভাড়া ২৪০ থেকে ৮২৮ টাকা। সিলেট থেকে যেকোনো ট্রেনে চড়ে শ্রীমঙ্গল আসতে পারবেন। 

শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি বা অটোরিকশা করে সরাসরি জাদুঘরে যেতে পারবেন। শ্রীমঙ্গল শহর থেকে জাদুঘরের দূরত্ব ৪ কিলোমিটার এবং যেতে সিএনজি ভাড়া ১৫ টাকা।

BM Khalid Hasan Sujon

কোথায় থাকবেন

শ্রীমঙ্গলে থাকার জন্য অনেক ভালো মানের রিসোর্ট রয়েছে। এছাড়া চা বাগানের ভিতর বা পাশে সরকারি বেসরকারি অনেক কটেজ ও গেস্ট হাউজ রয়েছে। চাইলে লাউয়াছড়া জাতীয় উদ্যানের পাশে গ্রান্ড সুলতান গলফ রিসোর্ট (01552-683454) এ রাত্রিযাপন করতে পারবেন।

এছাড়া শ্রীমঙ্গল শহরে মোটামুটি মানের অনেক আবাসিক হোটেল রয়েছে। এর মধ্যে হোটেল মেরিনা (01787-333544), হোটেল মহসিন প্লাজা (01711-390039), রেইন ফরেস্ট রিসোর্ট (01938-305706) হোটেল আল রহমান (01611-602108), হোটেল স্কাইপার্ক (01711-966903) উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

শ্রীমঙ্গল শহরে খাবার জন্য ভালো মানের কয়েকটি খাবার হোটেল ও রেস্টুরেন্ট আছে। এর মধ্যে পানসী রেস্টুরেন্ট, পাঁচ ভাই রেস্টুরেন্ট, সাতকরা রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।

আরো পড়ুন