থানকোয়াইন ঝর্ণা – আলীকদম, বান্দরবান

বান্দরবান জেলার আলীকদম উপজেলায় অবস্থিত নয়নাভিরাম থানকোয়াইন ঝর্ণা (Thankowain Waterfall)। মূলত থানকোয়াইন ঝিরি থেকে বয়ে আসা জলের ধারা পাহাড়ের গা বেয়ে আছড়ে পড়ার ফলে এই ঝর্ণার সৃষ্টি হয়েছে। ঝর্ণার ৩ টি ধাপ রয়েছে। পাহাড়ের উপর থেকে জলের ধারা কিছুটা নিচে এসে একটি পাথরের উপর পড়ছে, সেখান থেকে আবার কিছুটা নিচে আরেকটি পাথরের উপর আছড়ে পড়ছে।

এই ঝর্ণার পানি সবসময় একটি স্থানে জমা থাকে। যেখানে জমা হচ্ছে সেখানে প্রাকৃতিকভাবে একটি সুইমিংপুলের মতো সৃষ্টি হয়েছে। এই সুইমিংপুলে পর্যটকেরা মনের আনন্দে গোসল করে। ঝর্ণার পাশে ছোট একটি টংঘর আছে। এই টংঘরে বসে ঝর্ণার সৌন্দর্য ও চারপাশের সবুজ প্রকৃতি উপভোগ করতে পারবেন।

অধিকাংশ পর্যটকরা থানকোয়াইন ঝর্ণা ভ্রমণের পাশাপাশি একসাথে পালংখিয়াং ঝর্ণা, জামরুম ঝর্ণা, লামেরাগ ঝর্ণা ও ক্র্যাতং ঝর্ণা ঘুরে দেখার পরিকল্পনা করে। ঝর্ণা ঘুরে দেখতে আপনাকে হাজিরাং পাড়ায় রাত্রিযাপন করতে হবে।

থানকোয়াইন ঝর্ণা যাওয়ার উপায়

রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে হানিফ পরিবহন বা শ্যামলী পরিবহন বাসে চড়ে সরাসরি আলীকদম যেতে পারবেন। নন-এসি বাস ভেদে জনপ্রতি ভাড়া ১,১০০ টাকা। যেতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা। ঢাকা টু আলীকদম রুটে সরাসরি মাত্র এই দুইটি পরিবহন চলাচল করে তাই অগ্রিম বাসে টিকেট বুকিং করবেন।

এছাড়া ঢাকা থেকে কক্সবাজারগামী যেকোনো বাসে কক্সবাজারের চকোরিয়া নেমে যাবেন। চকোরিয়া বাস টার্মিনাল থেকে বাসে সরাসরি আলীকদম যেতে পারবেন।

আলীকদম থেকে সিএনজি করে চলে যাবেন পানবাজার। সেখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এবং গাইড নিয়ে আমতলী ঘাট যেতে হবে। আমতলী ঘাট থেকে নৌকায় চড়ে দুছড়ি বাজার যেতে হবে। নৌকায় দুছড়ি বাজার যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা। এই দুছড়ি বাজার আদিবাসীদের প্রধান অর্থনৈতিক কেন্দ্র। এখানে তারা জুমের ফসল ক্রয়-বিক্রয় করে।

দুছড়ি বাজার স্থানীয় ক্যাম্পে রেজিষ্ট্রেশন করে থানকোয়াইন ঝর্ণায় যাওয়ার অনুমতি নিতে হয়। দুছড়ি বাজারের পাশে টোয়াইন খাল ও দুছড়ি খাল একত্রে মিলিত হয়েছে। দুছড়ি বাজার থেকে ঝর্ণার ট্রেকিং শুরু হবে। গাইডের নির্দেশনা অনুযায়ী টোয়াইন খালের পাশদিয়ে ট্রেকিং করতে হবে। এখান থেকে প্রায় ২ ঘন্টা ট্রেকিং করার পর পৌঁছে যাবেন ঝর্ণায়। যেতে যেতে চারপাশে সবুজ পাহাড় ও পাহাড়ের বুক চিড়ে বয়ে চলা টোয়াইন খালের সৌন্দর্য আপনার সকল ক্লান্তি দুর করবে।

থাকা-খাওয়ার ব্যবস্থা

হাজিরাং পাড়ায় রাত্রিযাপন করতে পারেন। এটি ছোট একটি পাড়া, যেখানে ৮ টি ত্রিপুরা পরিবার বসবাস করে। জনপ্রতি ২০০ করে খরচ করে এই পাড়ায় থাকতে পারবেন।

রান্না করে খাবার জন্য পানবাজার থেকে বাজার-ঘাট সহ শুনকো খাবার নিয়ে যাবেন। আবার চাইলে হাজিরাং পাড়ায় ১৫০-২০০ টাকায় খেতে পারবেন। গাইড আপনার থাকা-খাওয়ার ব্যবস্থা করবে।

BM Khalid Hasan Sujon

ভ্রমণ খরচ

ঢাকা থেকে আলীকদম বাস ভাড়া (নন-এসি) ১,১০০ টাকা।
আলীকদম থেকে পানবাজার অটো ভাড়া ১০ টাকা।
আমতলী নৌকা ঘাট থেকে দোছড়ি বাজার নৌকা ভাড়া জনপ্রতি ৩৫০ টাকা।
জুমঘর ভাড়া প্রতিদিন ২০০ টাকা।
খাওয়া-দাওয়া ১,৫০০ টাকা (বাজেটের উপর)।

গাইড

জয়দা 01821-353791, ফারুক 01869-001454, রাজু 01890-609437, ফারুক 01869-001454, মানিক 01826-614935

ট্রেকিং করতে সাথে নিবেন

ভালো মানের ট্রেকিং জুতা ও প্যান্ট।
ভালো মানের ট্রেকিং ব্যাগ, রেনকোট ও পলিথিন।
খাবার জন্য প্রয়োজনীয় বাজার-ঘাট, শুকনো খাবার, গ্লুকোজ, স্যালাইন ও প্রাথমিক চিকিৎসার ওষুধ।
পানির বোতল।
গামছা, টুথ ব্রাশ, টুথপেষ্ট ও সাবান, সেম্পু।
হেড ল্যাম্প, পাওয়ার ব্যাংক, লাইট।
গামছা ও অতিরিক্ত পোশাক।
মশার জন্য ওডোমস ক্রিম।
জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (কয়েক কপি)।

আরো পড়ুন

সাইংপ্রা ঝর্ণা
মেনকিউ পাড়া
খেমচং পাড়া
ক্রিসতং রুংরাং ভ্রমণ গাইড
হোটেল প্লাজা বান্দরবান
হলিডে ইন রিসোর্ট বান্দরবান
হোটেল হিলটন বান্দরবান

BM Khalid Hasan Sujon